সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আটক

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ভোলাহাট থানাধীন নেক জান উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের মোহাম্মদ ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামের মৃত আলী জান লায়েকের ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শের মোহাম্মদ বাইসাইকেলযোগে নেক জান উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কে ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় নিহতের মেয়ে মোছা. জরিনা ভানু ভোলাহাট থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক মো. ময়েন হোসেন (১৯), পিতা মো. আরমান, গ্রাম সুরানপুর, থানা ভোলাহাটকে স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.