বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

স্টাফ রিপোর্টার:

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, ঋণ বিতরণ, সদস্যদের মাঝে পুরস্কার প্রদান এবং গুণীজনদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নূরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুত তোয়াব। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা ও সম্মাননা প্রদান। এ সময় ৫ জন সদস্যের মধ্যে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি ২০০ জন সদস্যের মাঝে ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং পল্লী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, উপকারভোগী ও স্থানীয় অংশীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.