বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শিবগঞ্জ প্রতিনিধি :

"গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উদ্যোগে দ্বিতীয়বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শিবগঞ্জ উপজেলার ১৯৮ নং গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা পরিচালক শাহরিয়া কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সহকারী পরিচালক আসাদুল্লাহ আসাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কানসাট শাখার ম্যানেজার ও আম্রকানন শাখার উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম মেসবাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য, আম্রকানন শাখার তত্ত্বাবধায়ক ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক পরিচালক খালিদ হাসান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৮ নং গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল এলেম।

আলোচনা সভায় বক্তারা মানবজীবনে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুকিশোরদের এগিয়ে আসার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.