বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন পারভেজ এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননেসা বাবলিসহ অন্যান্যরা।

বক্তারা পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.