সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

গোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৭৩৪ পরীক্ষার্থী

গোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৭৩৪ পরীক্ষার্থী

গোমস্তাপুর প্রতিনিধি:

সারাদেশের মতো বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এবার উপজেলায় মোট ২ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ৪টি কেন্দ্রে এইচএসসি, ১টি কেন্দ্রে আলিম এবং ১টি কেন্দ্রে এইচএসসি (বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রে ৮১৮ জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৪৮৪ জন, গোমস্তাপুর এসএম কলেজ কেন্দ্রে ৫২১ জন এবং চৌডালা জেএএম কলেজ কেন্দ্রে ২৬০ জন পরীক্ষায় অংশ নেবেন।

এছাড়া আলিম পরীক্ষার জন্য রহনপুর পিএম আইডিয়াল কলেজ কেন্দ্রে ৩৬৫ জন এবং এইচএসসি (বিএম) পরীক্ষার জন্য গোমস্তাপুর টিবিএম কলেজ কেন্দ্রে ২৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, নকল ও দুর্নীতিমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.