বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা আদিবাসী একাডেমির আয়োজনে এবং ইলামিত্র স্মৃতি সংসদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পতাকা ও তীর-ধনুক হাতে আদিবাসীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদিবাসী একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে এবং সাংবাদিক এম এ কে জিলানীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৮৫৫ সালে তৎকালীন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহে শহীদ সিধু, কানহুসহ চারজন আত্মত্যাগ করেন। তাদের সেই আত্মত্যাগ ভারতবর্ষে স্বাধিকার আন্দোলনের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহীদ সিধু-কানহুর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার সুলতানা রাজিয়া এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ।

এ সময় উপজেলার আদিবাসী সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.