শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মো. নাসিম আলী

দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মো. নাসিম আলী

নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দেওপাড়া খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে মো. নাসিম আলী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে মো. নাসিম আলী ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৪ ভোট এবং অপর এক প্রার্থী পান ১ ভোট। এছাড়া ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

ফলে বৈধ ভোটের হিসেবে মো. নাসিম আলী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হন। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. নাসিম আলীকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবনির্বাচিত সভাপতি মো. নাসিম আলী বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.