শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

আদিনা ফজলুল হক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আদিনা ফজলুল হক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটি-২০২৬ এর উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটি-২০২৬ এর আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আসগার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ খায়রুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইউসুফ আলী এবং শিক্ষার্থীদের মধ্যে আমিনুল ইসলাম, সাব্বির আহমেদ ও আব্দুল হালিম।

এ সময় নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— মানবিক বিভাগ থেকে রাহমাতিকা, শরিফা ও ইমা এবং বিজ্ঞান বিভাগ থেকে তাসনিম ইসলাম, ফারজিয়া আক্তার ও সাহিদা খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক আশিক ইকবাল ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ইসরাত জাহান তুলি।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা পরীক্ষায় সফলতা অর্জনের জন্য মনোযোগ, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.