শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

রহনপুরে আর্জেন্টিনা সমর্থকদের ঢল, খোলা ট্রাক ও মোটরসাইকেলে বর্ণাঢ্য র‌্যালি

রহনপুরে আর্জেন্টিনা সমর্থকদের ঢল, খোলা ট্রাক ও মোটরসাইকেলে বর্ণাঢ্য র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ও বিভিন্ন বয়সী শত শত সমর্থক অংশ নেন। খোলা ট্রাক, মোটরসাইকেল এবং হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। এ সময় সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও আনন্দঘন পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমর্থকরা জানান, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা দলের দুর্দান্ত পারফরম্যান্সে আনন্দ ও সমর্থন প্রকাশের জন্যই এই র‌্যালির আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এবারের আসরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোনো দলের সমর্থকদের পক্ষ থেকে এ ধরনের বৃহৎ আয়োজন এটিই প্রথম। র‌্যালিটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.