স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুই পৃথক স্থানে বজ্রপাতে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার চককীর্তি ইউনিয়নের চক নরেন্দ্রপুর ও চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে চক নরেন্দ্রপুর গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজ করার সময় বজ্রপাতে মাহমুদা বেগমের মৃত্যু হয়। একই সময়ে চাঁদপুর গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান সাদিয়া বেগম।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
