বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

রহনপুর আম বাজারে আম নেওয়া হবে প্রতি মন ৫২ কেজিতে

রহনপুর আম বাজারে আম নেওয়া হবে প্রতি মন ৫২ কেজিতে

 

 

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুরে আমচাষীদের কাছ থেকে প্রতিমন ৫২ কেজিতে আম ক্রয় করা হবে। মঙ্গলবার আমচাষী, ব্যবসায়ি ও আড়তদার নিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, ওসি নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েনের হোসেন,ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোলাম কিবরিয়া হাবিব,  আমচাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব,আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর রেলস্টেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, আমচাষী মাহমুদুল হাসান মামুন,সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আলাউদ্দিন পারভেজসহঅন্যরা।সভায় স্থানীয় আমচাষী, ব্যবসায়ি ও আম আড়তদার সমিতির নেতৃবৃন্দের  সম্মিলিত  সিন্ধান্ত মোতাবেক এখন থেকে ৫২ কেজিতে মন ধরে আম ক্রয় করা হয় বলে জানানো হয়। তবে আমের ওজনের বিষয়ে বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে নতুন কোন সিদ্ধান্ত গৃহীত হলে তা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে আম বিপণন সংশ্লিষ্টরা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.