স্টাফ রিপোর্টার
শিবগঞ্জে জমিতে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়ার শুক্রবার সন্ধ্যায় একটি ধানক্ষেতে বজ্রপাতে তিনি মারা যান।
মৃত কৃষক বাবুপুর চালকিপাড়া গ্রামের মৃত মহবুলের ছেলে মোঃ মালেক (৪০) । তিনি কৃষি কাজের পাশাপাশি
একটি ইট ভাটায় রান্নার কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ভাটা মালিক কামাল বাবু
স্থানীয় ভাটার মালিক কামাল বাবু জানান, বাড়ির পাশে বাবুপুর চালকিপাড়া মাঠে ধান কাটার পর সন্ধ্যার পরে পাকা ধান নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, বাবুপুর এলাকায় বজ্রপাতে একজন মারা যাবার খবর স্থানীয়ভাবে পেয়েছেন বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।
২২-৫-২৬
