বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

ঈদকে সামনে রেখে ৫৩ বিজিবির পৃথক অভিযান: ১৪ ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ

ঈদকে সামনে রেখে ৫৩ বিজিবির পৃথক অভিযান: ১৪ ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। সোমবার (১৮ মে ২০২৬) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে মনোহরপুর বিওপি ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। এর মধ্যে মাসুদপুর বিওপি নিশিপাড়া গ্রাম থেকে ১টি, জহুরপুর বিওপি খলিফারচর এলাকা থেকে ৩টি, বাখেরআলী বিওপি সোনাদিয়াচর এলাকা থেকে ৪টি, ফরিদপুর বিওপি কদমতলীচর এলাকা থেকে ৪টি এবং মনাকষা বিওপি কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করে।

জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ হওয়া মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.