বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার মূল আসামি রাব্বি গ্রেপ্তার, উদ্ধার গান পাউডার ও হেরোইন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার মূল আসামি রাব্বি গ্রেপ্তার, উদ্ধার গান পাউডার ও হেরোইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা মামলার মূল আসামিসহ তিনজনকে বিস্ফোরক ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলা শহরের ফকিরপাড়া মহল্লার মৃত শহিদের ছেলে মোঃ রাব্বি (২৬), একই এলাকার মৃত মনিরুল ইসলাম মনিরের ছেলে মোঃ সোহেল ওরফে জিনজিরা (৩০) এবং প্রফেসরপাড়ার সুমনের ছেলে মোঃ সুমিত ওরফে আলিফ (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বারঘরিয়া এলাকার একটি পরিত্যক্ত ভবনে কয়েকজন ব্যক্তি হেরোইন ও বিস্ফোরক সদৃশ বস্তু বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত মূল আসামি রাব্বি ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আরেক সহযোগী আলিফকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, অভিযানে তাদের কাছ থেকে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর রাব্বি ও সোহেল জেলার বাইরে আত্মগোপনে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কয়েকদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়।

উল্লেখ্য, গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় রাব্বি ও সোহেলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.