চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক । রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এক প্রচারণায় আম ব্যবস্য়ীদের এ প্রতিশ্রুতি দেন তিনি।
আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর।
মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনার এক পযায়ে এরকম একটি মন্তব্য করেন আম ব্যবসায়ীদের উদ্দেশ্য। এ সময় তিনি বিক্রেতাদের জন্য কার্ডের এমন পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি নেতা ও মেয়র পদপ্রার্থী মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে যা করনীয়, তার সবকিছু করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্লগারের সাক্ষাৎকারে আশরাফুল হকের এই বক্তব্যটি ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরে আশরাফুল হক ফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে যা করনীয়, তার সবকিছু করা হবে।'
তিনি আরও বলেন, অনলাইনে আম কিনতে গিয়ে ক্রেতাকে অনেক সময় আগাম টাকা পাঠাতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট দেখা দেয়। এই সংকট দূর করতে এবং উভয় পক্ষের মধ্যে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হবে।
