বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

হজ্জে গমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

হজ্জে গমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পবিত্র হজ্জ পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হারুন আর রশিদকে বিদায় জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ কে এস রোকন, সদস্য ডাবলু কুমার ঘোষ, টিভি অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

বক্তারা হারুন আর রশিদের সুস্থতা ও সফল হজ্জ পালন কামনা করেন এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের একাধিক সদস্য এবং এতে সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.