বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে গণ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজের দাবিতে গণ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলের শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলীর সভাপতিত্বে শিবগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক জহিরুল কাইউম বাবর স্বাগত বক্তব্য রাখেন। 

এ সময় আরও বক্তব্য দেন, জুলাই যোদ্ধা আল বাশরী সোহান, অধ্যাপক আবুল বাশার, সুজন শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এ কে এস রোকন,সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন সময় বৈষম্যের শিকার হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থাকা সত্ত্বেও ৪ লেন রাস্তার দাবি অগ্রাহ্য করে নামে মাত্র রাস্তা সম্প্রসারনের জন্য দুর্বল নেতৃত্বকে দায়ী করেন। সারাদেশে ৮ জেলায় মেডিকেল কলেজ স্থাপনে সরকার উদ্যোগ নিলেও চাঁপাইনবাবগঞ্জ এ তালিকার বাইরে থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন বক্তারা।ভৌগলিক কারণে জেলার মধ্যভাগে শিবগঞ্জ উপজেলা হওয়ায় শিবগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান সমাবেশে অংশ গ্রহনকারীরা । 

চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য এ উন্নয়ন ফোরামকে দলমত নির্বিশেষে সোচ্চার হবার জন্য আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.