বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

ভোটের পরদিন মালদায় ধরা পড়ল ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী,

ভোটের পরদিন মালদায় ধরা পড়ল ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী,

মালদা প্রতিনিধ 

ভোটগ্রহণের পরদিনই মালদায় বড়সড় সাফল্য পেল বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের কেদারিপাড়া ক্যাম্প এলাকায়।

ধৃতদের নাম মামুন সেখ, রিপন রায় ও তারেকুল ইসলাম। জানা গেছে, তারেকুল ইসলামের বাড়ি বাংলাদেশের কুমারপুর এলাকায় এবং বাকি দুজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

বিএসএফ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রথমে একজন অনুপ্রবেশকারী বৈদ্যপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে টহলরত জওয়ানরা তাকে আটক করে। এরপর শুক্রবার ভোরে আরও দুইজন একইভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাদেরও পাকড়াও করা হয়।

ধৃত তিনজনকে শুক্রবার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের দাবি, তারা কাজের সন্ধানে মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে কাজ শেষে তারা হবিবপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল।

তবে ঠিক কী কারণে তারা ভারতে ঢুকেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.