বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

শিবগঞ্জে ভিমরুলের আক্রমণে বৃদ্ধ নিহত, আহত অন্তত ১০, দু’জনের অবস্থা গুরুতর

শিবগঞ্জে ভিমরুলের আক্রমণে বৃদ্ধ নিহত, আহত অন্তত ১০, দু’জনের অবস্থা গুরুতর

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের আক্রমণে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে ভিমরুলের ঝাঁক আক্রমণ করলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে সেরাজুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও এ ঘটনায় আরও অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা ভিমরুলের কামড়ে আহত হয়েছেন এবং তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এলাকায় এ ঘটনার পর চরম আতঙ্ক বিরাজ করছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.