বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন, শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মাজহারুল ইসলামের সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জনসেবার মান উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ইউএনও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.