বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

তেল নেই লেখা পাম্পে মিলল প্রায় ৪ হাজার লিটার জ্বালানি, জরিমানা ৫০০০০ টাকা

তেল নেই লেখা পাম্পে মিলল প্রায় ৪ হাজার লিটার জ্বালানি, জরিমানা ৫০০০০ টাকা

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখার অভিযোগে এক ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

 

ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোমস্তাপুর  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাকির মুন্সী এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে দেখা যায়, স্টেশনটি ‘পাম্পে তেল নেই’ স্টিকার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রেখেছে। কিন্তু স্টোরেজ যাচাই করে পাওয়া যায়, সেখানে মজুদ রয়েছে ৩,২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন সহ মোট ৩,৯৯২ লিটার জ্বালানি।

 

মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে জ্বালানি বিক্রির কার্যক্রম চালু করতে নির্দেশ দেওয়া হয়।

 

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

১৫-৪-২৬

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.