বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

রেড গ্রাসের আড়ালে জাফরান! সোনামসজিদ বন্দরে কোটি টাকার চালান আটক

রেড গ্রাসের আড়ালে জাফরান! সোনামসজিদ বন্দরে কোটি টাকার চালান আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজজিদ স্থলবন্দর দিয়ে ‘রেড গ্রাস’ নামে আমদানি করা একটি চালানে বিপুল পরিমাণ জাফরান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করা হয়।

শুল্ক ফাঁকি দিতে উচ্চমূল্যের এই পণ্যকে সাধারণ ঘাসজাতীয় পণ্য হিসেবে ঘোষণা দিয়ে ভারত থেকে দেশে আনা হয়েছিল বলে জানা গেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান তোহা তাসু করপোরেশন এবং পণ্য খালাসে দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সূচি এন্টারপ্রাইজের মাধ্যমে প্রায় ২০০ কেজি পণ্যটি দেশে আনা হয়। বন্দরে পৌঁছানোর পর সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা নমুনা সংগ্রহ করেন।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির রহমান জিসান জানান, পণ্যটি ‘রেড গ্রাস’ হিসেবে ঘোষণা দেওয়া হলেও দেখতে জাফরানের মতো হওয়ায় তা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে রাজশাহীর বিসিএসআইআর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়, এটি আসলে উচ্চমানের জাফরান।

বাজারদর অনুযায়ী জব্দ করা জাফরানের আনুমানিক মূল্য প্রায় ৭ থেকে ৮ কোটি টাকা হতে পারে। এ ঘটনায় আমদানিকারককে তলব করা হয়েছে এবং তদন্ত চলছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও যাচাই-বাছাই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.