মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: WNW at ৪.৪৭ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন

 

 

গোমস্তাপুর( চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে শিশু  শরিফাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । সোমবার  উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে তার সহপাঠী ও অভিভাবকরা । সে স্থানীয় নূরানী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী ছিল । 

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন  মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি তোফাজ্জল হক। বক্তব্য রাখেন বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াত নেতা ডাঃ আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম,  বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, দাড়িপাতি নুরানি মাদ্রাসার প্রধান  শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।  মানববন্ধনে বক্তারা  শিশু শরিফা হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে আসামির দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানান । এদিকে, শিশুটির লাশের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন করে বিকেলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল আওয়াল। তিনি আরও জানান,রোববার রাতে শিশুটির নানা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক শিশুটির দুলাভাইকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.