মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: WNW at ৪.৪৭ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১

গোমস্তাপুরে নিখোঁজের ২দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (বিকেল) প্রেমতলী এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু শরিফা ওই এলাকার শহিদুল ইসলামের কন্যা। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় নানা বাড়ির এক আত্মীয়ের সঙ্গে মকরমপুর গ্রামে তাফসীর মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয় সে। এ সময় বিষয়টি জানাজানি হলে মাহফিল থেকে শিশুটির নিখোঁজের ঘোষণা দিয়ে মাইকিং করা হয়।

পরদিন শনিবার এ ঘটনায় শিশুটির পরিবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই, বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে অন্তর (২০)-কে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী প্রেমতলী এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন হবে। এ ঘটনায় দায়ের করা জিডিকে নিয়মিত মামলায় রূপান্তর করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.