মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: WNW at ৪.৪৭ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

“তেল নাই” লেখা পাম্পে অভিযান: শিবগঞ্জে মজুদ ২,৫০০ লিটার জ্বালানি উদ্ধার, জরিমানা

“তেল নাই” লেখা পাম্পে অভিযান: শিবগঞ্জে মজুদ ২,৫০০ লিটার জ্বালানি উদ্ধার, জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় “তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মজুদ জ্বালানি তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুখুরিয়া এলাকার নয়ন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল। এসময় প্রায় ২ হাজার ৫শ লিটার জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে মজুদকৃত তেল উপস্থিত মোটরসাইকেল আরোহীদের মধ্যে প্রতি জনকে ২০০ টাকার তেল হিসেবে বিতরণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা যায়, ২০০৯ সালের সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারায় এই জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, এর দুই দিন আগেই জেলার গোমস্তাপুর উপজেলায় “তেল নাই” লেখা আরেকটি পাম্পে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.