বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে মহান স্বাধীনতা দিবসকে ঘিরে শুরু হয়েছে “এমপি কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৬”। সোমবার (২৩ মার্চ ২০২৬) শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ সূচনা করেন জাতীয় সংসদ সদস্য ড. কেরামত আলী। এ সময় তিনি তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত জীবন গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রবিউল ইসলাম।

টুর্ণামেন্ট বাস্তবায়নে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আবু সাঈদ। সার্বিক পরিচালনায় রয়েছেন জাহিদ হাসান ও মসিউর রহমান।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই টুর্ণামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে প্রাণবন্ত খেলার পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.