বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

চাঁপাইনবাবগঞ্জের চরবাডাঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের চরবাডাঙ্গায় কৃতি  শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (CSWF)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ (রোববার) বিকেল ৫টায় চরবাগডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়।

 

ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ৭৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (শান্ত) ও সহ অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা দেলোয়ার হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাঃ শওকত আলী, উপসচিব, কল্যাণ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব)। প্রধান আলোচক ছিলেন ডা. মো. আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।

 

প্রধান অতিথি মুহাঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, “চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের এই সংবর্ধনা শুধু একটি সম্মাননা নয়, বরং এটি ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস। শিক্ষার্থীরা যদি সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যায়, তাহলে তারা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

 

প্রধান আলোচক ডা. মো. আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ, তার বক্তব্যে বলেন, “জীবনে সফল হতে হলে প্রথমেই স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন হতে হবে বড়। লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে এগিয়ে যেতে পারলে সফলতা একদিন আসবেই। ব্যর্থতা জীবনের অংশ, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই একজন সফল মানুষের বৈশিষ্ট্য। বর্তমান প্রজন্ম যদি নিজেদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান অর্জনে মনোযোগী হয়, তবে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, ইনশাআল্লাহ।”

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী গোলাম আরিফ, প্রধান প্রকৌশলী, ইউনাইটেড গ্রুপ পাওয়ার প্ল্যান্ট; প্রকৌশলী মাহমুদুর রহমান শাহিদ, সেক্রেটারি, ফোরাম অব ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস, ঢাকা; প্রকৌশলী শাকিল আযম, কনসাল্টেন্ট, এলজিইডি; মাওলানা মোঃ মফিজউদ্দীন, সেক্রেটারি, চরবাগডাঙ্গা সেরাজুল হোদা লতিফিয়া নুরিয়া ইসলামিয়া ও হাফিজিয়া মাদ্রাসা; আশরাফুল ইসলাম (মেজর), প্রধান শিক্ষক, চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়।

 

এ ছাড়া সংগঠনের উপদেষ্টাবৃন্দ, ফারুক মিয়া, মাহবুবুল আলম সাকিম, সোহাইল রানা সুমন, দেলোয়ার হোসেন, ইউসুফ আলী ও পারভেজ আলী, উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করেন মোসা. মাসুমা আনজুম, এসএসসি, জিপিএ–৪। তিনি বলেন, “এই সংবর্ধনা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

 

মোঃ আহাদ আলী, ডুয়েট শিক্ষার্থী, বলেন, “CSWF-এর মতো একটি সংগঠন আমাদের পাশে আছে, এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এই প্ল্যাটফর্ম আমাদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে এবং স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে সাহস দিচ্ছে।”

 

ইশরাত জাহান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার শিক্ষার্থী, বলেন, “এ ধরনের আয়োজন আমাদের অর্জনকে স্বীকৃতি দেয় এবং সামনে আরও বড় কিছু করার অনুপ্রেরণা জোগায়। আমরা চাই ভবিষ্যতে এই ধারা আরও বিস্তৃত হোক।”

 

অভিভাবকদের পক্ষ থেকে রফিকুল ইসলাম ফটিক বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সন্তানদের জন্য অত্যন্ত উপকারী। এতে তারা উৎসাহিত হয়, ভালো কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা পায়। আয়োজকদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

 

সভাপতির বক্তব্যে মাহদী হাসান বলেন, সংগঠনটি শিক্ষার উন্নয়ন ও সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ৭৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে বিভিন্ন চাকরি পরীক্ষায় উত্তীর্ণ, এসএসসি ও এইচএসসি এবং সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা ছিলেন।

 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, CSWF, প্রতিবছর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, গণিত অলিম্পিয়াড, রক্তদান কর্মসূচি ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.