নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ গৌতম কুমরা বিশ্বাস-এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ এমাদুল করিম-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরী-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর থানার ঝিলিম ইউনিয়ন-এর আমনুরা টংপাড়া গ্রামের শিমুলতলা এলাকা থেকে নাচোলগামী পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান চালানো হয়।
অভিযানে মোঃ রুবেল আলী (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা দরগাপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার নিকট থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
