শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলীর ২০ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলীর ২০ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনামসজিদ দারসবাড়ি মাদরাসা মসজিদ প্রাঙ্গনে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।

ঘোষিত ইশতেহারে মোট ২০টি বিষয়ের ওপর ৯২টি গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ড. কেরামত আলী। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষি খাতের উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী প্রকল্প গ্রহণ, প্রশাসনিক কাঠামো সংস্কার, সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, নগরায়ন ও শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।

ইশতেহার ঘোষণাকালে ড. কেরামত আলী বলেন, “এটি শুধু একটি প্রতিশ্রুতিনামা নয়; বরং দক্ষতা, বাস্তবায়ন সক্ষমতা ও প্রয়োজনীয় জনবল বিবেচনায় নিয়ে প্রণীত একটি বাস্তবসম্মত ইশতেহার। এর সফল বাস্তবায়নে জনগণের সহযোগিতা এবং আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে—ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, সময় ও প্রয়োজন অনুযায়ী শিবগঞ্জবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি মডেল উপজেলা গড়ে তোলা হবে।

এদিকে আধুনিক ও উন্নত শিবগঞ্জ গঠনে এমন ইশতেহারকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বিশেষ করে পদ্মা নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী, নারী ও যুবসমাজ ব্যাপক উৎসাহের সঙ্গে এই ইশতেহারকে স্বাগত জানিয়ে এর বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের আসন কমিটির পরিচালক মাওলানা মো. সাদিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সেফাউল মূলকসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.