গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নির্বাচনী জনসভা করেছে জামায়াত প্রার্থী ড.মিজানুর রহমান। রোববার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াত আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর জহুরল ইসলাম। বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান, জেলা জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, ইয়াহিয়া খালেদ,তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমীর ইনামুল হুদা,শিবির নেতা সালাউদ্দিন সোহাগসহ অন্যরা।পরে জনসভাস্থলে বেশকিছু বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
