শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা, আটক ৭

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা, আটক ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপকল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। তিনি প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী বাসিন্দা নূরী নামের এক নারীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা ঘটনাস্থলে এসে নাসির উদ্দিনকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জানান, নাসির উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.