শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন গণভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়ানো ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের ‘ইমাম সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (আজ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, “একটি সমৃদ্ধ ও সচেতন জাতি গঠনে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন গণভোটে জনগণকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে ইমামগণ সামাজিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশন ঢাকার ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মো. জাকির হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরেন এবং ‘হ্যাঁ/না’ ভোট বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলার বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম ও খতিবগণ গণভোটের প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলন শেষে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.