রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩ | আরবি: ৩০ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
সোমবার
২৫.৪৫°C / ২৫.৪৫°C
মঙ্গলবার
২৭.৪৬°C / ২৭.৪৬°C
বুধবার
৩১.৭৩°C / ৩১.৭৩°C
বৃহস্পতিবার
৩২.৬৩°C / ৩২.৬৩°C
শুক্রবার
২৮.৯৮°C / ২৮.৯৮°C
শনিবার
২৮.০৮°C / ২৮.০৮°C
রবিবার
২৬.৮৭°C / ২৬.৮৭°C

শিবগঞ্জের তত্তীপুরে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান উৎসবে হাজারো ভক্তের সমাগম

শিবগঞ্জের তত্তীপুরে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান উৎসবে হাজারো ভক্তের সমাগম

প্রতিবছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তত্তীপুর গঙ্গাশ্রম ঘাটে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাকরী সপ্তমী তিথিতে পাপমোচন ও পূণ্যলাভের আশায় রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে ভক্তরা গঙ্গাস্নানে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি ও রিকশাযোগে দূরদূরান্ত থেকে গঙ্গাস্নান উৎসবে যোগ দিতে আগের দিন থেকেই পৌরাণিক জাহ্নমুনির আশ্রম এলাকায় আসতে শুরু করেন।

গঙ্গাস্নান শেষে অনেক নারী ভক্ত মাটির পাত্রে করে গঙ্গার পবিত্র জল নিজ বাড়িতে নিয়ে যান। ভক্তদের বিশ্বাস, এই স্নান মানব জীবনের পাপ মোচন করে এবং অকল্যাণ দূর করে। এ বছর উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

উৎসবকে কেন্দ্র করে দিনব্যাপী মেলা বসে। মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মীয় উপকরণ, মিষ্টি ও খাবারের দোকান, বাঁশ-বেত ও লোহার সামগ্রীসহ নানা পণ্যের দোকান বসে। পাশাপাশি পূজা ও পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়। আগত নারীরা মেলা থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.