শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

আদিনা সরকারি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আদিনা সরকারি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শিবগঞ্জ প্রতিনিধি 

আদিনা ফজলুল হক সরকারি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন এবং ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ লুৎফর রহমান।

প্রতিযোগিতার প্রথম দিনের প্রধান আকর্ষণ ছিল মিনি ম্যারাথন। এতে কলেজের বিভিন্ন বিভাগের মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৌহার্দ্য ও দলগত চেতনা বৃদ্ধি পাবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.