বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

শ্রীরামপুর ঘাটে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শ্রীরামপুর ঘাটে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ বলেন, “অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

প্রশাসন সূত্রে জানা যায়, নদীর তীরভূমি ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলন একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষিজমির স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নদী ও কৃষিজমি রক্ষায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.