বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃত এবরান আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এবং মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১টা ৫ মিনিটে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি কাপড়ের ব্যাগে রাখা ৩০টি পলিথিন প্যাকেটে ভর্তি বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লক্ষ টাকা বলে জানায় র‍্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক মজুত ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলেও দাবি করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.