গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় পারভীন বেগম( ৩৫)নামে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে উপজেলার চৌডালা -কানসাট আঞ্চলিক সড়কের মমিনপাড়া (বেলালবাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী একই ইউনিয়নের শুক্রবাড়ি এলাকার সুমন আলীর স্ত্রী।পুলিশ জানায়, বুধবার বিকেলে নিহত গৃহবধূ পারভীন ওই সড়ক দিয়ে অটোভ্যান যোগে বাড়ির যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান,দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
