রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩ | আরবি: ৩০ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
সোমবার
২৫.৪৫°C / ২৫.৪৫°C
মঙ্গলবার
২৭.৪৬°C / ২৭.৪৬°C
বুধবার
৩১.৭৩°C / ৩১.৭৩°C
বৃহস্পতিবার
৩২.৬৩°C / ৩২.৬৩°C
শুক্রবার
২৮.৯৮°C / ২৮.৯৮°C
শনিবার
২৮.০৮°C / ২৮.০৮°C
রবিবার
২৬.৮৭°C / ২৬.৮৭°C

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ, শিবগঞ্জে নির্বাচনী প্রস্তুতি শুরু

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ, শিবগঞ্জে নির্বাচনী প্রস্তুতি শুরু

 প্ত্য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার ২২ শে ডিসেম্বর সকালে শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন সংগ্রহ শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.