রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩ | আরবি: ৩০ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
সোমবার
২৫.৪৫°C / ২৫.৪৫°C
মঙ্গলবার
২৭.৪৬°C / ২৭.৪৬°C
বুধবার
৩১.৭৩°C / ৩১.৭৩°C
বৃহস্পতিবার
৩২.৬৩°C / ৩২.৬৩°C
শুক্রবার
২৮.৯৮°C / ২৮.৯৮°C
শনিবার
২৮.০৮°C / ২৮.০৮°C
রবিবার
২৬.৮৭°C / ২৬.৮৭°C

ভোলাহাট সীমান্তে ২৭ বাংলা ভাষাভাষীকে আটক করেছে বিজিবি

ভোলাহাট সীমান্তে ২৭ বাংলা ভাষাভাষীকে আটক করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুসা সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ বাংলা ভাষাভাষীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। 

 

আটক হওয়া অনুপ্রবেশকারীদের মধ্যো পুরুষ-৮, নারী-১২, শিশু-৫ এবং তৃতীয় লিঙ্গের ২ জন আছে।

 

রবিবার(২২ ডিসেম্বর) বেলা ১১ টায় অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া। 

তবে রবিবার দিবাগত রাত ৪ টার দিকে (২২ ডিসেম্বর) মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুসা সীমান্তে তাদের আটক করা হয়। 

 

গোলাম কিবরিয়া জানান, পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি ঐ ২৭ জনকে আটক করে। আটককৃতরা বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গেছে। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি তাদের গ্রেফতার করে। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.