শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন রসুলপুর ১১ কেভি ফিডারের লাইনের পোল স্থানান্তর কাজের জন্য আগামী ২/১২/২৫ ইং রোজ মঙ্গলবার, ০৩/১২/২৫ইং রোজ বুধবার এবং ৪/১২/২৫ইং রোজ বৃহস্পতিবার সকাল ০৮:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত শুধুমাত্র নরোউত্তমপুর, ভাংগাব্রীজ, পিঠালীতলা উত্তর, পিঠালীতলা দক্ষিণ, ঝাকসুপাড়া, মাদ্রাসা মোড়, গাজীমোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। বিষয়টি মুঠোফোন ও মাইকিং এর মাধ্যমে সম্মানিত গ্রাহকগণদের জানানো হয়েছে।
আবাসিক প্রকৌশলী
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ
নেসকো, চাঁপাইনবাবগঞ্জ।
