চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা টোল প্লাজায় পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানের সময় বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির নাম রয়েল হাসান অরণ্য।
পুলিশ জানায়, চেকপোস্টে তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে থামানো হয়। পরে তল্লাশিতে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
