মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৬২°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৬%
Wind: WNW at ৪.৫৯ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান মিঞার উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান মিঞার উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা–এর উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার ০৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা।

 

সভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ শামীম কোবির হেলিম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মুকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কেতাবুল আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ০৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আমিরুল ইসলাম আমু, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

 

সভায় বক্তারা দলীয় প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনকে ঘিরে সংগঠনের করণীয় বিষয়ে আলোচনা করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.