শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

শিবগঞ্জে ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন

শিবগঞ্জে ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষায় মনোযোগ ধরে রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (১৭ নভেম্বর) সকালে সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। পুষ্টিকর খাবার সরবরাহ শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ দুটোই বাড়াবে।”

তিনি আরও জানান, সপ্তাহের নির্দিষ্ট দিনে পুষ্টিকর খাবার পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় অধিক মনোযোগী হবে এবং শতভাগ স্কুলমুখী পরিবেশ তৈরি হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান। উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. কামরুজ্জামান সরদার, সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রাকিবা খাতুন, সাংবাদিক আহসান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে জানানো হয়, শিবগঞ্জের ২৪০টি বিদ্যালয়ের ৪৪,৯৭৩ জন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় থাকছে। দেশব্যাপী নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী সপ্তাহে পাঁচ দিন বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম ও ইউএইচটি দুধসহ পুষ্টিকর খাবার পাবে। এই কর্মসূচি চলবে ২০২৭ সাল পর্যন্ত।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.