শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

শিবগঞ্জে নির্দিষ্ট এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকবে

শিবগঞ্জে নির্দিষ্ট এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক 

শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন রসুলপুর ১১ কেভি ফিডারের লাইনের পোল স্থানান্তর কাজের কারণে শিবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

দপ্তর সূত্রে জানা যায়, আগামী ১৭ নভেম্বর ২০২৫ (সোমবার) এবং ১৮ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) প্রতিদিন সকাল ০৮:০০টা থেকে বিকাল ০৫:০০টা পর্যন্ত এই কাজ চলবে। এ সময় একাডেমি মোড়, নরোউত্তমপুর, ভাঙা ব্রিজ, পিঠালীতলা উত্তর, পিঠালীতলা দক্ষিণ, আমবাজার, ইসরাইল মোড় ও মার্কাজ মসজিদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

তবে অন্য সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে দপ্তর জানিয়েছে।

 

এ বিষয়ে শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ নেসকো, চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলী জানান, “কাজের সুবিধার্থে নির্দিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হবে। গ্রাহকদের সুবিধার জন্য মোবাইল ফোন ও মাইকিংয়ের মাধ্যমে আগেই জানানো হয়েছে।”

 

দপ্তর গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.