শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেলে শহরের বড় ইন্দারা মোড় থেকে কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাতেন খাঁ মোড় হয়ে শান্তি মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিলে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

 

সমাবেশে বক্তারা বলেন,

 

জনগণের ভোটাধিকার নিশ্চিত করা,

 

সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করা,

 

এবং জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করা সময়ের দাবি।

 

 

বক্তারা আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন—

জেলা আমীর মাওলানা আবু জার গিফারী,

নায়েব আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান,

পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি,

সদর আমীর হাফেজ আব্দুল আলীম,

এছাড়া বিভিন্ন ইউনিটের আমীর, শুরা সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.