নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর সুপরিচিত গাইনি স্পেশালিস্ট ও শিবগঞ্জ উপজেলার গর্বিত কৃতি সন্তান ডা. নুর-এ-আতিয়া লাভলী রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে সহযোগী অধ্যাপক (Associate Professor) পদে পদোন্নতি লাভ করেছেন।
তার এই অর্জনে চিকিৎসা মহল, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। অঞ্চলজুড়ে রোগীদের আস্থাভাজন এই চিকিৎসকের পদোন্নতি নিয়ে সবাই শুভকামনা জানাচ্ছেন।
চিকিৎসা সেবায় তার নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ তাকে দীর্ঘদিন ধরেই বিশেষভাবে পরিচিত করেছে বলে জানাচ্ছেন সহকর্মীরা। নতুন দায়িত্বে তিনি আরও সফল হবেন—এমন প্রত্যাশা সবার।
