নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ওই আসনে আলহাজ্ব অধ্যাপক শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিলের দাবিতে এবং শিবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রত্যয়ে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে একই দাবিতে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল করার দাবি জানিয়েছে নাচলের বিএনপি'র সমর্থকদের একাংশ।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাতটায় শিবগঞ্জের সোনা মসজিদ ট্রাক টার্মিনালের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারীরা বলেন, শিবগঞ্জের রাজনীতিতে পরিবর্তনের সময় এসেছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা, তরুণ প্রজন্মের পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা এ্যাড. সৈয়দ শাহিন শওকত-এর হাতে দায়িত্ব দিলে শিবগঞ্জবাসীর দীর্ঘদিনের উন্নয়ন-অবহেলা দূর হবে।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে মশাল ও ব্যানার নিয়ে “শিবগঞ্জের উন্নয়ন চাই”, “তরুণ নেতৃত্ব চাই”, “সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দাও”— এসব স্লোগান দিতে থাকেন।
