চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ফারাক্কা বাঁধের ভয়াবহ ক্ষতি থেকে চাঁপাইনবাবগঞ্জসহ দেশকে বাঁচাতে জেলায় বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দফায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ ব্যানারে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় পদ্মা বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে এটি ছিল বিএনপির পঞ্চম সমাবেশ এবং সদর উপজেলায় এটি ছিল দ্বিতীয় সমাবেশ। আগামী ১৫ নভেম্বর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে প্রধান অতিথি করে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ কে সামনে রেখে এটি ছিল তাদের প্রথম পর্যায়ের শেষ কর্মসূচি।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে জেলা শহরের আলিনগর স্কুল মাঠে সদর উপজেলা বিএনপির আয়োজনে এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা ও চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো: শাহজাহান মিঞা উপস্থিত না থাকলেও প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের প্রার্থী ও অপর উপদেষ্টা হারুনুর রশিদ।
বরাবরের মত এবারও সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ধানের শীষের প্রতীক নিয়ে মাঠে উপস্থিত হন। কৃষক দলের নেতাকর্মীরা ধানের শীষের গুচ্ছ, কাস্তে, মাথল ও জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশস্থলের প্রথম সারিতে সারিবদ্ধভাবে বসেন। অন্যান্য জনসভায় মহিলাদের উপস্থিতি কম থাকলেও এ জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এ সমাবেশে বক্তারা ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণে বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব তুলে ধরেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, আগামী ১৫ তারিখে জেলার মহাসমাবেশে শ্রমিক-মজুর সহ সব পেশার মানুষকে সব কাজ বাদ দিয়ে অন্তত একটা দিন পদ্মা বাঁচাও আন্দোলনে শরীক হতে হবে। বিশেষ গম্ভীরা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফারাক্কার বিরুপ প্রভাব তুলে ধরা হবে। বিএনপির এ উদ্যোগ চালু রাখতে এরপর রাজশাহী ও নাটোর হয়ে হাডিং ব্রীজের কাছে মহাসমাবেশ করে জনমত গড়ে তোলা হবে। আমরা তারেক রহমানকে নির্বাচিত করে সরকার গঠন করলে আমরা মৃত পদ্মাসহ সবগুলো নদীকে জীবিত করব। পদ্মা ব্যারেজ নির্মান করব। ব্যারেজ নির্মানের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে চাই, পরনির্ভরশীল নয়, আমরা স্বনির্ভর থাকতে চাই।
চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমস্যা মরণফাঁদ ফারাক্কা। ফারাক্কা ব্যারাজ নির্মাণ এবং ভারত একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে পদ্মার অববাহিকার নদীগুলো শুকিয়ে যাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পানি সংকট নিরসনের জন্য গঙ্গা ব্যারাজ নির্মাণ করার জন্য প্রকল্প নিয়েছিলেন। তাঁর সে স্বপ্ন আজও বাস্তবায়ন না হওয়ায় ২০০৫ সালে খালেদা জিয়ার আন্তরিক প্রচেষ্টায় একনেক থেকে গঙ্গা ব্যারাজ প্রকল্প অনুমোদন হয়। ৫ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প অনুমোদনের পর সেটির সমীক্ষাও জমা হযেছিল। কিন্তু শেখ হাসিনার সরকারের ভারত প্রীতির কারনে সেই সমীক্ষাটি চলে গেছে ডিপ ফ্রিজে।তাই বিএনপি ক্ষমতায় গেলে সব স্বপ্ন বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তিনি ক্ষমতায় গেলে জেলা শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য ডিজিটাল সার্ভের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার ঘোসণা দেন।
সরকারী চাকুরিজীবিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কোন না কোন দলের সমর্থক থাকতেই পারি।কিন্তু সরকারের কোন প্রজতন্ত্রের কর্মকর্তা,কর্মচারী,ডাক্তার বা যে কোন পেশার কেউ কোন দলের প্রচারনায় অংশ নেন বা নির্বাচন কালীন সময়ে প্রভাবিত করার চেষ্টা করেন, তবে নির্বাচনের পর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমরা সুষ্ঠ ও সুন্দর নির্বাচন দেখতে চাই। নয়লে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, যারা নির্বাচনকে ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারায় পি আর ও গণভোট চেয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। সারা দেশে দিনের ভোট রাতে হলেও চাঁপাইনবাবগঞ্জে দিনের ভোট দিনে হওয়ায় আমি ও আমিনুল নির্বাচিত হয়েছি। ৫ বার ভোট করে ৫ বারই বিজয়ী হয়েছি। আর সামাজিক মাধ্যমে আমাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। জামায়াত নেতারা বক্তব্য দেয়ার সময় সর্তক হয়ে ঈমান ও আকিদায় যেন আঘাত না করে এমন বক্তব্য দিবেন। রোজা আর পুজা মুদ্রার এপিঠ-ওপিঠ এমন বক্তব্য দেয়াদের দল জামায়াত ইসলাম কোন ইসলামী দল নয়। আর আমির হামজা একটা পাগল।
