বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

রহনপুরে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমানের গণসংযোগ

রহনপুরে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমানের গণসংযোগ

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান।

 

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় তিনি রহনপুর পৌরসভার কলেজ মোড়, কলোনী মোড় ও বিশ্বাস মোড় এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, পৌর সেক্রেটারি মানিক রায়হান, সহকারী সেক্রেটারি মাইনুল ইসলামসহ জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

গণসংযোগকালে ড. মিজানুর রহমান বলেন, “জনগণের দোয়া ও সহযোগিতা পেলে রহনপুরকে একটি আধুনিক ও সুশাসিত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।”

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.