চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন রসুলপুর ও স্টেডিয়াম ১১ কেভি ফিডারের লাইনের পোল স্থানান্তর কাজের কারণে আগামী ৩ ডিসেম্বর ২০২৫ (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বকুলতলা, রসুলপুর ও ঘোনটোলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো চাঁপাইনবাবগঞ্জ দপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও অন্য সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
বিষয়টি গ্রাহকদের অবগত করার জন্য মোবাইল ফোন ও মাইকিংয়ের মাধ্যমে আগাম জানানো হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী।
তিনি সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং কাজ সম্পন্নের পর দ্রুত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেন।
